Monday February 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ এ ১০:৫৩ AM

সিটিজেন চার্টার

কন্টেন্ট: পাতা

“সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য”

উপজেলা ভূমি অফিস, সদর, লালমনিরহাট

ভিশন ও মিশন

ভিশন:

মিশন:

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা

দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ

সিটিজেন চার্টার

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মচারী

(পদবী ও ডেস্ক নং)

নামজারী ও জমা খারিজ

· নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করতে হয়

· আবেদন জমা দেয়ার সাথে সাথে কেস নং এবং শুনানীর তারিখ প্রদান করা হয়

· পক্ষগণকে নোটিশ প্রদান করা হয়

· শুনানীর তারিখে মূল রেকর্ডপত্রসহ উপজেলা ভূমি অফিসে উপস্থিত হতে হয়

· কানুনগো/সার্ভেয়ারের মতামত গ্রহণ করতে হয়

· শুনানী ও দলিলাদি যাচাই অন্তে নির্ধারিত সময়ে নামজারী ও জমা খারিজ মন্জুর/নামন্জুর করা হয়

· দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি

· প্রয়োজনীয় ভায়া দলিলের সার্টিফাইড কপি

· ওয়ারিশ সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে(অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)

· সংশ্লিস্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ফটোকপি

· হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা

· আবেদনকারী/প্রতিনিধির ০১(এক) কপি পাসপোর্ট সাইজের ছবি

· আদালতের আদেশ/রায়/ডিক্রি(প্রযোজ্য ক্ষেত্রে) এর সার্টিফাইড কপি/ফটোকপি

· আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০ টাকা

· নোটিশ জারি ফি ৫০.০০ টাকা

· খতিয়ান ফি ১০০.০০ টাকা

· রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১০০০.০০ টাকা

সর্বমোট= ১১৭০.০০ টাকা

৪৫ দিন

ওয়ান স্টপ সার্ভিস সেন্টার তথা হেল্প ডেস্ক

নামজারী ও জমা খারিজ আদেশের রিভিউ

· নামজারী ও জমাভাগের আদেশের বিরুদ্ধে কারও কোন আপত্তি থাকলে নামজারী মন্জুর/না-মন্জুর আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপত্তি করতে হয়

· ৩০ দিনের পরে হলে বিলম্বের কারণ উল্লেখপূর্বক আবেদন করতে হয়

· আবেদনের স্বপক্ষে মালিকানার ধারাবাহিক কাগজপত্র দাখিল করতে হয়

· আবেদনপত্র জমা দেয়ার সাথে সাথে কেস নং ও শুনানীর তারিখ প্রদান করা হয়

· তদন্ত ও পক্ষগণের শুনানীর মাধ্যমে চাহিত তথ্যাদি পর্যালোচনায় আদেশ প্রদান করা হয়

· দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি

· প্রয়োজনীয় ভায়া দলিলের সার্টিফাইড কপি

· ওয়ারিশ সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে(অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)

· সংশ্লিস্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ফটোকপি

· হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা

· আবেদনকারী/প্রতিনিধির ০১(এক) কপি পাসপোর্ট সাইজের ছবি

· সিএস,এসএ, আরএস খতিয়ানের সার্টিফাইড কপি

· আদালতের আদেশ/রায়/ডিক্রি(প্রযোজ্য ক্ষেত্রে) এর সার্টিফাইড কপি/ফটোকপি

· আবেদনের জন্য কোর্ট ফি ২০.০০ টাকা

৪৫ দিন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন